প্রবাসী বাংলাদেশিরা আগস্ট মাসে ২ হাজার ৪২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৪ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিলো ২ হাজার ২২৪ মিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ এ প্রবাহ যুক্ত হওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯শ’ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহের উর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।