আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী একজন পাবেন একটি হাইসেন্স ডিপ ফ্রিজ। দ্বিতীয় সর্বোচ্চ গ্রহণকারী পাবেন একটি ৪৩ ইঞ্চির হাইসেন্স স্মার্ট টিভি। পাশাপাশি আগামী ৫ জুন পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে ১০ হাজার টাকার রেমিট্যান্স গ্রহণ করলেই প্রবাসীর স্বজনরা পাচ্ছেন ৫০০ টাকার নিশ্চিত ডিসকাউন্ট কুপন।
প্রতিদিন ফ্রিজ ও টিভি বিজয়ীসহ সব বিজয়ীর কুপনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ-টিভি ও ডিসকাউন্ট কুপন পেতে পারবেন। দেশজুড়ে বিস্তৃত ফেয়ার ইলেকট্রনিকস স্মার্ট প্লাজা থেকে হাইসেন্স ফ্রিজ-টিভি কেনার সময় বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে। এছাড়া ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে। মূলত ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে আরো উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন। বর্তমানে বিশ্বের ১৪০টির বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারছেন।
এদিকে রেমিট্যান্সের টাকা এখন আরো কম খরচে ক্যাশ আউট করতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনরা। দেশ জুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে গ্রাহকরা রেমিট্যান্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন।