মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন এক বড় ব্যবসায়িক সুযোগ পেয়েছে।জানা গেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ব্যাগ কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। এ বিষয়ে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিআইসি’র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. সাইফুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিষ্ঠানটিকে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিসিআইসি এখন থেকে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পলিথিন (পিই) ব্যাগের ৫০ শতাংশ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে সংগ্রহ করবে।
প্রসঙ্গত, মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০১৫ সালের ৯ জুলাই শিল্প মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আবেদন করেছিল। দীর্ঘ সময় পর সেই আবেদনের ভিত্তিতেই এ অনুমোদন প্রদান করা হলো।
তবে বিসিআইসি তাদের চিঠিতে একটি শর্তও স্পষ্ট করেছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ যদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যাগ সরবরাহে ব্যর্থ হয়, তবে প্রতিষ্ঠানটি অন্য কোনো উৎস থেকে ব্যাগ কেনার স্বাধীনতা বজায় রাখবে। সংশ্লিষ্টদের মতে, সরবরাহের নিশ্চয়তা দিতেই এই শর্ত সংযুক্ত করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।