শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ওয়ান ব্যাংক পিএলসির (ONEBANKPLC) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।
ব্যাংকটি ৩১ শে মার্চ ২০২৫, শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ-১) জানুয়ারি ২৫- মার্চ ২৫ এই সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।
ব্যাংকটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় জানুয়ারি ২৫ – মার্চ ২৫ এ (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। গত বছর ব্যাংকটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ০.৩৯ টাকা। গত ৩ মাসে ব্যাংকটির মুনাফা আগের বছরের চেয় ৫৬ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: মুনাফা থাকা সত্ত্বেও নিয়মের ব্যত্যয় ঘটাতে লভ্যাংশ দিতে পারেনি ওয়ান ব্যাংক
ব্যাংকটির ৩১ শে মার্চ ২০২৫, প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.২১ টাকা, যা আগের বছরে ছিল ০.০৬ টাকা। ব্যাংকটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.৭৫ টাকা, যা আগের বছরে ছিল ২২.৪৩ টাকা।
Authors
-
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।