অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস শুরু হচ্ছে, স্টেশনে লোকে লোকারণ্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র ঈদুল আযহার টানা দশ দিনের ছুটি শেষে সরকারি সকল অফিস, ব্যাংক, শেয়ারবাজার সকল আর্থিক প্রতিষ্ঠান খুলছে আগামীকাল রবিবার (১৫ জুন)। 

পূর্বের সময়সূচি অনুযায়ী অফিস চলবে।

গত ৭ জুন দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ৫ জুন থেকে আজ ১৪  জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি ঈদের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার ১৪ জুন

এই বছর রেকর্ড পরিমান লোকজন আত্মীয়পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন। করোনার পরে এই বছরে সবচেয়ে বেশি ঢাকাবাসি ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন বলে ধারণা করা গেছ। সারা ঢাকা শহরজুড়ে বন্ধের মধ্যে ছিল ফাঁকা। ঈদের বন্ধের সময় লোকজন ঘুরেফিরে দারুন উপভোগ করেছেন যানজটমুক্ত শহর পেয়ে।

আগামীকাল অফিস করতে এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অন্যান্য বছরের মতো অনেকে রবিবার  ফিরে সরাসরি অফিসে যোগ দেবেন।

আজ ভোরে পদ্মা ব্রিজে হাজার হাজার গাড়িতে চড়ে ঢাকা আসতে দেখা গিয়েছে ঢাকার কর্মজীবিদের। ঢাকার যাত্রাবাড়ী, সায়েদাবাদে গুলিস্তান ও মহাখালী স্টেশনে  সকালে ছিল লোকে লোকারণ্য। আজ সারাদিনই কর্মজীবি লোকজন ঢাকায় ফিরবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।