অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রেডিট কার্ডে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক এবার ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য নিয়মিতভাবে তাদের কাছে পাঠানোর নির্দেশনা দিয়েছে। এখন থেকে প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে কার্ড। বাংলাদেশে ক্রমান্বয়ে কার্ডের ব্যবহার ও চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত চাহিদার বিষয়টি বিবেচনা করে কার্ড সংক্রান্ত তথ্য আরো বিস্তৃতভাবে সংগ্রহ করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভাণ্ডার আরো সমৃদ্ধ হবে।

কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন এই তথ্য ব্যবহার করে গ্রাহকদের ব্যয় সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করতে পারবেন। এ ছাড়া সময়োপযোগী বিভিন্ন উদ্ভাবনী পণ্য চালু এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নেও সহায়ক হবে এই তথ্য। এ লক্ষ্যে কার্ড সেবা প্রদানকারী সব তপশিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে হবে। অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী কার্ড সংক্রান্ত তথ্য মাসিকভিত্তিতে পোর্টালের মাধ্যমে নিয়মিতভাবে পাঠাতে হবে।

এখন থেকে প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ করে মাসিকভিত্তিতে রিপোর্ট করতে হবে। প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পাঠাতে হবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৫ এবং ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর ধারা ৩৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত কার্ড সেবা প্রদানকারী সকল তপশিলি ব্যাংক ও এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।