শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের উত্তরা ব্যাংক পিএলসির (UTTARABANK) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে আগামি ১৮ মার্চ ২০২৫, বেলা ২ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩১শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐদিন প্রকাশ করবে কোম্পানিটি।
গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের চূড়ান্ত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।এর মধ্যে নগদ ১৭.৫০ শতাংশ লভ্যাংশ এবং বোনাস ১২.৫০ শতাংশ
উত্তরা ব্যাংক পিএলসি ১৯৮৪ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮২৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৫২কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৪২। এর মধ্যে ৩০.৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭.১৫, বিদেশী বিনিয়োগকারীদের হাতে বাকি ০.৮০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪১.৪৬ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।