সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ টি মিউচুয়াল ফান্ডের চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪ – ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মিউচুয়াল ফান্ড ৬ টি হলো-ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ,ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ।
গতকাল ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিট প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা; আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১১ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেকটা কমেছে।
তবে নগদ অর্থপ্রবাহের উন্নতি হয়েছে। (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) সময়ে কোম্পানিটির এনওসিএফপিইউ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ১২ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ছিল ০.০১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (Cost Price) (এনএভি) ছিল ১১.৪৪ টাকা; জুন ৩০, ২০২৪ তারিখে যা ছিল ১১.২৮ টাকা।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিট প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা; আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান লোকসান অনেক বেড়েছে।
তবে নগদ অর্থপ্রবাহের উন্নতি হয়েছে। (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) সময়ে কোম্পানিটির এনওসিএফপিইউ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ৬ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ছিল ২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (Cost Price) (এনএভি) ছিল ১১.৩৭ টাকা; জুন ৩০, ২০২৪ তারিখে যা ছিল ১১.২৮ টাকা।
ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিট প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা; আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
তবে নগদ অর্থপ্রবাহের উন্নতি হয়েছে। (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) সময়ে কোম্পানিটির এনওসিএফপিইউ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ১১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ছিল ৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (Cost Price) (এনএভি) ছিল ১১.৪৪ টাকা; ৩০ জুন ২০২৪ তারিখে যা ছিল ১১.২৫ টাকা।
ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিট প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৪ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা; আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৯ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
তবে নগদ অর্থপ্রবাহের উন্নতি হয়েছে। (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) সময়ে কোম্পানিটির এনওসিএফপিইউ নগদ প্রবাহ পরিস্থিতিরও অবনতি হয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে যা একদম শূন্যের কোটায় নেমে এসেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ছিল ৭ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (Cost Price) (এনএভি) ছিল ১১.২৯ টাকা; জুন ৩০, ২০২৪ তারিখে যা ছিল ১১.১৫ টাকা।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিট প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে২২ পয়সা; আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
তবে নগদ অর্থপ্রবাহের উন্নতি হয়েছে। (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) সময়ে কোম্পানিটির এনওসিএফপিইউ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ১১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ছিল ৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (Cost Price) (এনএভি) ছিল ১১.৪৩ টাকা; জুন ৩০, ২০২৪ তারিখে যা ছিল ১১.৩৫ টাকা।
আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিট প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৫ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান অনেক বেড়েছে।
অপর দিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির ইউনিটপ্রতি আয় হয়েছে ১১ পয়সা; আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১১ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রে লোকসান থেকে লাভে ফিরেছে।
তবে নগদ অর্থপ্রবাহের উন্নতি হয়েছে। (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) সময়ে কোম্পানিটির এনওসিএফপিইউ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ৭ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ছিল ১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (Cost Price) (এনএভি) ছিল ১১.৫৮ টাকা; জুন ৩০, ২০২৪ তারিখে যা ছিল ১১.৫২ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।