অর্থ লিপি

৪ জুলাই ২০২৬ শনিবার ২০ আষাঢ় ১৪৩৩

আগামীকাল ৫ জুলাই স্পট মার্কেটে যাচ্ছে দুটি কোম্পানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (DGIC) এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL)-এর শেয়ার আগামী ৫ জুলাই থেকে ৬ জুলাই ২০২৬ পর্যন্ত শুধুমাত্র স্পট মার্কেটে লেনদেন হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এ সময় উভয় কোম্পানির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী লেনদেন সম্পন্ন হবে।

কোম্পানি দুটির রেকর্ড ডেট ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) নির্ধারিত থাকায় ওই দিন তাদের শেয়ারের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে ডিএসই জানিয়েছে, রেকর্ড ডেটের আগে নির্ধারিত সময় পর্যন্ত স্পট মার্কেটে লেনদেনের মাধ্যমে সংশ্লিষ্ট করপোরেট সুবিধা এবং লভ্যাংশ পাওয়ার সুযোগ পাবে শেয়ারহোল্ডাররা।

উল্লেখ্য দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (DGIC) ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL) ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।