অর্থ লিপি

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৩১ ভাদ্র ১৪৩৩

জিম্মি ফিরে না এলে ওপর নরক ভেঙে পড়বে: ট্রাম্প

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সব জিম্মির মুক্তির জন্য হামাসকে সময়সীমা বেঁধে দিলেন। আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে ছেড়ে দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের প্রস্তাব করবেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য আমি সময় বেঁধে দিচ্ছি। আগামী শনিবার দুপুর ১২টা। আমি মনে করি সময়টা যুক্তিসংগত। এই সময়ের মধ্যে সব জিম্মি ফিরে না এলে ওপর নরক ভেঙে পড়বে।

তিনি আরও বলেন, দুই, তিন, চারজন করে মুক্তি দিলে হবে না। আমার বিশ্বাস, জিম্মিদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন। তবে বাকিদের একসঙ্গে ছেড়ে দিতে হবে। নইলে এই যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার আমি কোনও প্রয়োজন দেখি না।

আরও পড়ুন…

আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা

অবশ্য এই বক্তব্য কেবলই নিজের অভিমত বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কেবল নিজ দায়িত্বে কথা বলছি। ইসরায়েল চাইলে আমার প্রস্তাবে উনিশ বিশ করতে পারে। তবে আমি মনে করি, শনিবার দুপুর ১২টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরক ভেঙে পড়ার জন্য সবার প্রস্তুত থাকা উচিত।

এর আগে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিসর ও জর্ডানে পুনর্বাসন করা উচিত। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখান করেছে আরব দেশগুলো।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে পুনর্বাসন প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিসরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার কথা ভাবছেন তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।