পবিত্র রমজান উপলক্ষে দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন তেল,খেজুর ও চিনির আমদানি শুল্ক-কর কমাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর শুল্ক কমানোর কাজ শুরু হয়েছে।
তবে, তিনি কোন পণ্যের তালিকা প্রকাশ করেননি। এর আগে গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে বাজারের পর্যাপ্ত সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক মওকুফের দাবি জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়য়ের চিঠি এনবিআরকে তেল চিনি খেজুরে শুল্ক-কর কমাতে
আবু হেনা রহমাতুল মুনীম বলেন, আগামীকাল এনবিআর যথাযথভাবে আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করবে।
এনবিআর জানায়, চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকা। বাজেটে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এনবিআরকে প্রায় ১ লাখ ৮৯ হাজার কোটি আদায়ের লক্ষ্য দেয়া হয়। আদায় হয়েছে ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা।
দাম বাড়ানোর একদিন পরই কমল স্বর্ণের দাম,এ যেন এক তেলেসমাতি কান্ড
গত অর্থবছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৪ ভাগ। এনবিআরের ৩ খাতে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি বেশি আয় করে। আর সবচেয়ে কম আমদানি শুল্ক আদায়ে।
এনবিআর চেয়ারম্যান জানান, দাতা সংস্থা আইএমএফের শর্ত অনুযায়ী রাজস্ব আদায়ে বাড়াতে কাজ চলছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।