মালিক মোহাম্মদ সাঈদ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
এর আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
এতে বলা হয়, মালিক মোহাম্মেদ সাঈদ সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন।
২০০২ সালে তিনি ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে যোগদান করেন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি সেক্টরে কাজের অভিজ্ঞতায় নিজেকে যেমন ঋদ্ধ করেছেন, তেমনি কোম্পানির প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নতুন এই পদোন্নতির আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা, হেড অব অপারেশনস, হেড অব মার্কেটিংসহ প্রতিষ্ঠানটির নানা গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। নেতৃত্বের গুণে ও শিল্পখাত সম্পর্কে গভীর জ্ঞানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে উত্তরোত্তর সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অগ্রগণ্য।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।