অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মতিউল হাসান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ছিলেন।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মতিউল হাসান। ব্যাংকটির বিভিন্ন শাখা, শাখা কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে কাজ করেছেন তিনি। আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোতে গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির যৌথ উদ্যোগ) ডিএমডি হিসেবেও কাজ করেছেন তিনি।

মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন ২০১৪ সালে। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।