অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

এমিরেটস জিতল বিশ্বের সেরা এয়ারলাইন্সের পুরস্কার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এমিরেটস বিশ্বের সেরা এয়ারলাইন্সের মর্যাদা অর্জন করেছে। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘আল্ট্রাস ২০২৪’ অ্যাওয়ার্ডসে এয়ারলাইন্সটিকে এই সম্মাননা দেয়া।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমিরেটস এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ব্যতিক্রমধর্মী, প্রোডাক্ট সেবা এবং অসাধারণ ভ্যালু-ফর-মানি অভিজ্ঞতার জন্য বিশ্বের হাজার হাজার ভ্রমণকারী সেরা এয়ারলাইন্স হিসেবে এমিরেটসকে বেছে নেয়। এমিরেটসের ‘ফ্লাই বেটার’ ভ্রমণ অভিজ্ঞতা এরই মধ্যে এবছর এয়ারলাইন্সটিকে ২০টির বেশি পুরস্কার এনে দিয়েছে, যার মধ্যে রয়েছে টেলিগ্রাফ ট্রাভেল কর্তৃক ‘বিশ্বের সেরা এয়ারলাইন’; ৯০টি বৈশ্বিক এয়ারলাইন্সের মধ্যে প্রথম; দা টাইমস এবং সানডে টাইমস ট্রাভেল অ্যাওয়ার্ডস-এ ‘সেরা এয়ারলাইন্স’।

সম্প্রতি লন্ডনের ক্যান্সিংটন প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আল্ট্রাস ২০২৪’ অ্যাওয়ার্ডসের পুরস্কারটি গ্রহণ করেন এমিরেটসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশনস ইউরোপ ও আমেরিকা) থিয়েরি অকস এবং যুক্তরাজ্যে এমিরেটসের ডিভিশনাল ভাইস-প্রেসিডেন্ট জাবর আল-আজিবি।

এমিরেটস জানায়, ট্রাভেল সেক্টরে বিশ্বের মধ্যে অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছে আল্ট্রাস। এক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। বিজয়ীরা নিয়মিতভাবে ভ্রমণকারীদের ভোটে নির্বাচিত হয়। আল্ট্রাট্রাভেল একটি স্বাধীন ও জনপ্রিয় ম্যাগাজিন, যা বিশ্বের প্রায় ১২ লাখ ভ্রমণকারী নিয়মিত পড়ে থাকেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।