দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (PIONEER) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটির ৩০ শে সেপ্টেম্বর ২০২৪, শেষ হওয়া (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ১০ ই অক্টোবর ২০২৪ তারিখ বেলা ৩ টায় সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ৩য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.৯২ টাকা এবং ৯ মাসের আয় (ইপিএস) ছিল ৪.০৪ টাকা।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।