অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে, যার মাত্রা ৫ দশমিক ৬। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।

যদিও দ্বীপের বাসিন্দারা জাপানের জাতীয় সম্প্রচারকারী কর্তৃপক্ষ এনএইচকে-কে বলেছেন, তারা ভূমিকম্প অনুভব করেননি।

প্রসঙ্গত, বিশ্বের যতগুলো ভূমিকম্পপ্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। মূলত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে আছে এবং এই কারণে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনে থাকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।