আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও চলাচল করবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম আধুনিক ও সর্বশেষ সংযোজন মেট্রোরেল। তবে শুক্রবার যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। মেরামত শেষ হওয়ায় আজই খুলবে কাজীপাড়া স্টেশনে যাত্রী সেবা।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান।
যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি জনগনের ছিল অনেক দিনের।
আব্দুর রউফ বলেন, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন। চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।