শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ওয়ান ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , উদ্যোক্তা হেফাজতুর রহমানের কাছে মোট ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ১৪ লাখ ১১ হাজার ৭৪২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি।
ওয়ান ব্যাংক ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৮৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯০০ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩১.০৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৩৫.৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৩.১৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।