শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংকটির পর্ষদ।
ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গ্রোথ মিউচুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকার কথা ছিল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায়বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।