অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার (২৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রতিনিধি মো. আনিসুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক মেজর (অব.) ডা. মো. রেজাউল হক রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

সভায় আরও ছিলেন ব্যাংকের পরিচালক রূপালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার। সভায় হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মো. আনিসুল হককে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পর্ষদে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

গত ২৫ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একজন উদ্যোক্তা শেয়ারধারীসহ মোট পাঁচ জনের নতুন পর্ষদ গঠন করে দেওয়া হয়েছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।