শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের সম্পদ ব্যবস্থাপক এইমস অব বাংলাদেশ অ্যাসেট লিমিটেড পরিচালিত গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ডের(GRAMEENS2) ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
গত ৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৭৫ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।
আজ বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।
৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৮১ টাকা। আগের বছর ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ০.৬৫ টাকা।
৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.৮৬ টাকা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ০.৬১ টাকা ।ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৫.৮৯ (বাজার দামে)টাকা,যা আগে ছিল ১৬.0৫ টাকা।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ৬.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ফান্ডটির আগামীকাল নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।