অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে ২৭ দিন যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে চলাচল শুরু করছে। চলবে স্বল্প দূরত্বের মেইল-এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল ৫টা থেকে।

এদিকে, সোমবার শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর আগে, রোববার রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খাঁন জানান, ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তদেশীয় ট্রেনগুলো ১৮ জুলাই থেকে বন্ধ করার পর আর চালু হয়নি। এ ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা ছাড়া এসব ট্রেন এখনই চালু করা যাবে না। সারা দেশে ট্রেনে প্রতিদিন চলাচল করেন প্রায় আড়াই লাখ যাত্রী।

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।