অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বামফ্রন্টের শীর্ষ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য (৮০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার পাম এভিনিউর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বয়স্কজনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পশ্চিমবঙ্গের টানা ১১ বছর দায়িত্ব পালন করা এই মুখ্যমন্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান বাম নেতা।

এর আগে গত কয়েক দিন ধরেই তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাত থেকেই অবস্থার চরম অবনতি হয়। বাড়িতেই সব চিকিৎসার ব্যবস্থা করা ছিল তার।

১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০১ সালে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন শুরু করেন। ২০১১ সাল পর্যন্ত ছিলেন সেই দায়িত্বে।

কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের বাবার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।