অর্থ লিপি

২৯ জুলাই ২০২৬ বুধবার ১৪ শ্রাবণ ১৪৩৩

ইউনিলিভার কনজ্যুমারের ২য় প্রান্তিকে মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (UNILEVERCL) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৫ – জুন ২৫) ও (জানুয়ারি ২৫ – জুন২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল ২৪ ই জুলাই ২০২৫ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৫ -জুন ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৬২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯.৮৩ টাকা।গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ২৮ শতাংশ।

অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৫ – জুন ২৫) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে ১৯.৭৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২১.৪৪ টাকা। গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে কমেছে ৮ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৫, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ ঋণাত্মক(NOCFPS) হয়েছে ২৩.৫৭ টাকা, যা আগের বছরে ছিল ৫.৮৩ টাকা,এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৯৪.৬১ টাকা।যা আগে ছিল ১১৩.৬৫ টাকা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।