শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (BDLAMPS) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩- ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (৪.৬৩) টাকা।
গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.৬৩ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১১.২৩)টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৩.২৮ টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে (১১.২৬)টাকা যা আগের বছরে ছিল (১.৪৭) টাকা।
এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৭০.৪৬ টাকা। যা আগের বছর ছিল ৮৩.৭৮ টাকা।