শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনস্যুরেন্স খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (BGIC) গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিবে যার পুরোটাই নগদ লভ্যাংশ।
আজ ২৬ জুন, ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.২৭ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.৫৩ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৩৭ টাকা। যা আগের বছরে ছিল ১.৮৫ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৯.৫৫ টাকা, যা আগে ছিল ১৯.১৭ টাকা।
আগামী ২৮ আগস্ট ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।