অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

সোনার দাম অস্থিতিশীল, এক দিনের ব্যবধানে দাম উঠানামা করছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে সোনার দাম অস্থিতিশীল হয়ে উঠেছে, এক দিনের ব্যবধানে দাম উঠানামা করছে। দেশে এক দিনের ব্যবধানে সোনার দাম আবারও কমেছে। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি সোনার দাম কমেছে ১,৩৫৩ টাকা।

এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। যা আজ শুক্রবার থেকে সারা দেশে এ নতুন দাম কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

উল্লেখযোগ্য বিষয় হলো—গতকাল বৃহস্পতিবার সকালেই সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২,৬১২ টাকা বাড়ানো হয়েছিল। কয়েক দিন ধরে সোনার বাজারে এমন ওঠানামা নিয়মিত দেখা যাচ্ছে—এক দিন বাড়ছে, আরেক দিন কমছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্য কমায় দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক বাজারে সোনার দামের সামান্য পতনও এই সমন্বয়ের অন্যতম কারণ।

গত কয়েক মাস ধরেই সোনার বাজারে তীব্র ওঠানামা চলছে। ১৭ অক্টোবর দেশে সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দামে সোনার ভরি মূল্য হবে—২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা,২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা,১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা,সনাতন পদ্ধতি: ১,৪১,৬৪৮ টাকা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।