পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৩ টি কোম্পানির ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ-২) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামি ২৮ জানুয়ারি মঙ্গলবার, বেক্সিমকো গ্রুপের ৩ টি কোম্পানির ইপিএস প্রকাশ করবে। কোম্পানি ৩ টি হলোঃ বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিক।
বেক্সিমকো ফার্মা
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখ বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগের বছর ২য় প্রান্তিকে (৩ মাসে অক্টোবর – ডিসেম্বর )কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩.২১ টাকা এবং ৬ মাসে (জুলাই-ডিসেম্বর)আয় করেছিল ৬.৬৯ টাকা।
বেক্সিমকো লিমিটেড
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখ বিকাল সারে ৫ টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগের বছর ২য় প্রান্তিকে (৩ মাসে অক্টোবর – ডিসেম্বর )কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.৮২ টাকা এবং ৬ মাসে (জুলাই-ডিসেম্বর)আয় করেছিল ০.০৩ টাকা।
শাইনপুকুর সিরামিক
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখ বিকাল ৬ টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগের বছর ২য় প্রান্তিকে (৩ মাসে অক্টোবর – ডিসেম্বর )কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০১ টাকা এবং ৬ মাসে (জুলাই-ডিসেম্বর)আয় করেছিল ০.০২ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।