অর্থ লিপি

২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ৮ শ্রাবণ ১৪৩৩

ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত নিশ্চিত: ডব্লিউএইচও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা। ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল চার বছর বয়সী এক শিশু।

গতকাল মঙ্গলবার (১১ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর ও পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পায় সে।

ডব্লিউএইচও জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও এর আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই শিশুটি শরীরে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে। শিশুটির পরিবার ও অন্যান্য সদস্যের মধ্যে কারও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার রেকর্ড নেই।

ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনও মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর আগে, ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে। ডব্লিউএইচও আশঙ্কা করছে, এই ভাইরাসে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।