অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ভারতের শীর্ষ ধনী আদানি, পিছিয়ে পরলেন মুকেশ আম্বানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতে দীর্ঘ ১৭ মাস পরে ফের সবচেয়ে ধনী ভারতীয়ের মুকুট উঠলো গৌতম আদানির মাথায়। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে গৌতম আদানিই এখন ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণে সম্পত্তি বাড়ায় ধনীর তালিকার শীর্ষে উঠে এসেছেন আদানি। গত ২৪ ঘণ্টায় তার সম্পত্তি ৫ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। যেখানে একই সময়ে মুকেশ আম্বানির সম্পত্তি মাত্র ৭৬ দশমিক ২ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। এই বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধির জেরেই নিজের আসন পাকা করেছেন আদানি।

ব্লুমবার্গের তালিকায় ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ১১তম স্থানে অবস্থান করছেন গৌতম আদানি, যা এশিয়া ও ভারতের মধ্যে প্রথম। অন্যদিকে মুকেশ আম্বানি এই তালিকায় ১২তম স্থানে রয়েছে। তার সম্পত্তির পরিমাণ ১০৯ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি।

গত ২৪ ঘণ্টায় সম্পত্তি বৃদ্ধির নিরিখে গৌতম আদানি ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ ও বিল গেটসকেও পিছনে ফেলে দিয়েছেন। আর সেই কারণেই একলাফে ১১ নম্বর স্থানে উঠে আসতে পেরেছেন আদানি।

২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। বিশ্ব ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের। যদিও বড় ধাক্কা কাটিয়ে এক বছরের মধ্যেই ফের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন গৌতম আদানি।

সূত্রঃ এনডিটিভি

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।