শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসি’র (IFIC) একজন মনোনীত পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন ।
ব্যাংকটি জানিয়েছে যে, জনাব আহমেদ শায়ান ফজলুর রহমান যিনি মেসার্স নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিত্ব করেন, তিনি IFIC ব্যাংক PLC-এর মনোনীত পরিচালক। তিনি কোম্পানির ৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ PLC এর (পাবলিক মার্কেট/ব্লক মার্কেটে)থেকে। গত ২৭ মে ৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দেন তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে খবরটি জানা গেছে ।
উল্লেখ্য, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি’র (IFIC) বর্তমানে অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা।
মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬.১৪ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৩২.৭৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৭৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৬৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯.৭২ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।