শেয়ার বাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড (RUNNERAUTO) গত ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা করে পাবেন। আর স্পন্সর শেয়ার হোল্ডার ও পরিচালকদের দেওয়া হবে ১ শতাংশ নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ০.৫৪ টাকা, যা আগের বছর লোকসান হয়েছিল (EPS) ৭.৭৫ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৬.৪৯ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, ৩০ জুন ২০২৩ সালে কোম্পানিটি লোকসানে থাকাতে শেয়ার হোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
আগামী রবিবার (২৭ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।