অর্থ লিপি

২৫ অক্টোবর ২০২৬ রবিবার ৯ কার্তিক ১৪৩৩

৬০০ কর্মীকে ছাঁটাই করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আগেই দিয়েছিল। এরই অংশ হিসেবে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান এবার ক্যালিফোর্নিয়া কার্যালয়ের ৬০১ জন কর্মীকে ছাঁটাই করা হচ্ছে।

একটি সূত্রের বরাতে মার্কিন সাময়ীকি ফোর্বসের জানায়, এই ছাঁটাইয়ে কোম্পানিটির ম্যানুফ্যাকচারিং ও ইঞ্জিনিয়ারিং বিভাগের উচ্চপদস্থ কর্মীরাও রয়েছেন। চলতি সপ্তাহেই টেসলার অনেক কর্মীর কাছে এ বিষয়ে মেইল আসে। ইমেইলে জানানো হয়, এবার কয়েকটি বিভাগ থেকে কর্মীদের চাকরি যাচ্ছে।

তবে এ বিষয়ে টেসলার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোর্বস যোগাযোগ করলেও সাড়া দেয়নি টেসলা।

বাজারমূল্যের বিবেচনায় টেসলা বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এ ধরনের গাড়ির বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় টেসলার বিক্রি সম্প্রতি কমে গেছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন এই কোম্পানি খরচ কমাতে চেষ্টা করছে।

খরচ কমানোর অংশ হিসেবে সারা বিশ্বে মোট কর্মীদের ১০ শতাংশের বেশি ছাটাই করার সিদ্ধান্তের কথা সম্প্রতি জানায় টেসলা। এটিকে একটি কঠিন সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে কোম্পানিটি। তবে মোট কতজন কর্মী এতে চাকরি হারাতে পারেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।