নাগরিকত্ব দেওয়ার কার্যক্রম শুরু করেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করা অমুসলিমদের শর্তসাপেক্ষে প্রথমবার ১৪ জনকে দেওয়া হলো নাগরিকত্বের সনদ।
লোকসভা নির্বাচন চলাকালেই বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন-সিএএ’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো ক্ষমতাসীন বিজেপি সরকার। প্রথম দফায় ১৪ জনের হাতে ভারতের নাগরিকত্বের সনদ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব অজয় কুমার ভাল্লা।
২০১৯ সালের ডিসেম্বরে সিএএ পাশ করিয়েছিলো নরেন্দ্র মোদির বিজেপি সরকার। দীর্ঘ বিরতির পর চলতি বছরের ১১ মার্চ কার্যকর হয় আইনটি। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো প্রতিবেশি দেশ থেকে ভারতে গিয়ে বসবাস করা অমুসলিমরা নাগরিকত্ব পাবে।
আবেদনের যোগ্যতা অর্জনের জন্য ভারতে থাকার ন্যূনতম মেয়াদকাল ১১ থেকে পাঁচ বছর নামিয়ে আনা হয়েছে। এই আইনে শুধু হিন্দু, শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি শরণার্থীদের জন্য নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে।
এতে মুসলিম নিধনে আইনের অপব্যবহারের আশঙ্কা করছে বিরোধী দল ছাড়াও সুশিল সমাজ ও মানবাধিকার কর্মীরা। একই কারণে স্থানীয় মুসলিমরাও নির্যাতন আর দেশ থেকে বের করে দেওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।