অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

রেকিট বেনকিজারের ক্রেডিট রেটিং প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ  রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের (RECKITTBEN) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।

কোম্পানিটির  ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL)।

৩১ ডিসেম্ব ২০২৩, পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে কোম্পানির দীর্ঘমেয়াদে “AAA” এবং স্বল্প মেয়াদে “ST-1” হিসাবে রেটিং প্রদান করেছে, এবং ৩০  জুন, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত গুণগত তথ্যঅনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।

রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি ১৯৮৭ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৭ লাখ ২৫ হাজার, এর মধ্যে ৮২.৯৬ শতাংশ শেয়ারই রয়েছে মূল কোম্পানি যুক্তরাজ্যভিত্তিক রেকিট বেনকিজার পিএলসির কাছে। এছাড়া সরকারের কাছে ৩.৭৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৪২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২.৭৮ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৫.০৭ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।