অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আজ ‘মিষ্টি মেয়ে’ কবরীর মৃত্যু বার্ষিকী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিনি ছিলেন অভিনেত্রী, সংগঠক, নির্মাতা, প্রযোজক ও রাজনীতিক। তিনি ঢাকাই চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। বর্ণাঢ্য ক্যারিয়ারে কবরী ২০২১ সালের ১৭ই এপ্রিল চিরতরে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী।

অভিনেত্রী সারাহ বেগম কবরী ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবরী। তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায়।

চট্টগ্রামের মিষ্টি মেয়েটি নায়িকা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেন ১৯৬৪ সালে। বয়সটা তখন সবে ১৪ বছর। ছবির নাম ‘সুতরাং’ আর প্রথম নায়ক সুভাষ দত্ত। অথচ এই ছবিতে তাকে এক পর্যায়ে ‘গর্ভবতী’ হতে হয়। এমনকি এই ছবিতে বাচ্চা হবার দৃশ্যও ছিল। গামছার মধ্যে তুলো ভরে পেটের ওপর লাগিয়ে শাড়ি পরিয়ে তাকে গর্ভবতীর রূপ দেওয়া হয়েছিল।

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত কবরী-ফারুক অভিনীত এ ছবিটিকে বাংলা ভাষার অন্যতম রোমান্টিক পিস হিসেবে ধরা হয়। প্রমোদ কর ছদ্মনামে সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান। ‘সুজন সখী’ সিনেমা ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। কবরী তার ক্যারিয়ারের অন্যরকম উচ্চতায় উঠে যান।

২০০৬ সালে এসে ‘আয়না’ নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে।

এদিকে, ১৯৭১ সালের জানুয়ারিতে মুক্তি পায় আলমগীর কুমকুম পরিচালিত ‘স্মৃতিটুকু থাক’। এই ছবির মাধ্যমেও দর্শক মনে জায়গা করে নেন অভিনেত্রী। সেলুলয়েড পর্দার বাইরেও ছবিটি অন্যভাবে আলোচিত। কারণ এই নাম ব্যবহার করেই কবরী প্রকাশিত করেন তার আত্মজীবনী। ২০১৭ সালে ‘স্মৃতিটুকু থাক’ নামে মোড়কবন্দি হয় ১৫৬ পৃষ্ঠার বইটি।

তিনি একটি অভিনয় ও আজীবন সম্মাননাসহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি বাচসাস পুরস্কার এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেছেন।

অন্যদিকে, প্রায় ১৫ বছর পর ২০২০ সালে কবরী ফের উদ্যোগ নেন চলচ্চিত্র নির্মাণের। নাম ‘এই তুমি সেই তুমি’। এখানেও কবরী তুলে ধরার চেষ্টা করেন নতুন মুখ নিশাত সালওয়াকে। এর শুটিং ছিল প্রায় শেষ পথে। পাশাপাশি চলছিল ডাবিং ও সম্পাদনার কাজ। এতে কবরী নিজেও অভিনয় করেন। তবে ছবিটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি কবরী। বছর দুয়েক আগে তাঁর ছেলে শাকের চিশতী সিনেমাটির শুটিং পুরো সম্পন্ন করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।

১৯৫০ সালের ১৯শে জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম কবরীর। আসল নাম ছিল মিনা পাল। বাবা শ্রীকৃষ্ণ দাস পাল ও মা লাবণ্য প্রভা পাল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।