দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন আগামীকাল রবিবার (৭ই এপ্রিল) বন্ধ থাকবে। আজ সন্ধ্যা থেকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শবে কদরের বা লাইলাতুল কদর। দিনটি উপলক্ষে আগামীকাল বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
আজ যেহেতু মুসলিম উম্মা রাত জেগে ইবাদত বন্দেগি করবেন, এ কারণেই আগামীকাল বন্ধ থাকবে দেশের উভয় শেয়ারবাজারসহ দেশের সকল ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ।
আগামী পরশু সোমবার (৮ই এপ্রিল) স্বাভাবিক নিয়মেই দেশের উভয় শেয়ার বাজার, ব্যাংক ও অফিস আদালত খোলা থাকবে।
প্রসঙ্গত, শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ শনিবার (৬ই এপ্রিল) সন্ধ্যা থেকে সারা দেশে পালিত হবে এ রাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।