অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

দেশের আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধান নির্বাহী বা এমডি নিয়োগ পেতে হলে ব্যক্তির শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না। এর পাশাপাশি আরও নতুন অনেক শর্ত দেওয়া হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। আর্থিক প্রতিষ্ঠানের এমডি নিয়োগের নতুন নীতিমালায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিসমূহে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একজন উপযুক্ত, পেশাগতভাবে দক্ষ অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ হওয়া আবশ্যক। এই প্রেক্ষিতে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ১৫(), ১৮ ১৯ ধারাএবং সংশ্লিষ্ট অন্যান্য ধারার বিধানাবলী অনুসরণে ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এর নিয়োগ এবং তার দায়দায়িত্ব, কর্তব্য ক্ষমতাবিষয়ে নীতিমালা জারি করা হলো।

প্রজ্ঞাপন দেখতে https://www.bb.org.bd/mediaroom/circulars/fid/mar252024dfim03.pdf

নতুন নির্দেশনায় বলা হয়, এমডি নিয়োগ পেতে হলে ব্যক্তি কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডিত নন কিংবা জালজালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বা জড়িত নন; তার সম্পর্কে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায়আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য নেই; তিনি এমন কোনো কোম্পানি বাপ্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন না যার নিবন্ধন অথবা লাইসেন্স বাতিল করাহয়েছে অথবা কোম্পানি বা প্রতিষ্ঠানটি অবসায়িত হয়েছে।

তিনি কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক কোম্পানি হতে গৃহীত ঋণের জন্য খেলাপি নন; পাওনাদারের প্রাপ্য পরিশোধ বন্ধ করেননি কিংবা পাওনাদারের সঙ্গে আপস রফার মাধ্যমেপাওনা আদায় হতে অব্যাহতি লাভ করেননি; তিনি কর খেলাপি নন এমন ব্যক্তি নিয়োগপেতে পারেন। তবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়েউচ্চতর প্রাতিষ্ঠানিক বা পেশাগত শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তির অতিরিক্ত যোগ্যতা হিসেবেবিবেচিত হবে। তার শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না।

গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি বা সমমান এইচএসসি বা সমমানপরীক্ষার ক্ষেত্রে জিপিএ .০০ এর কম এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্তসিজিপিএ এর ক্ষেত্রে .০০ পয়েন্ট স্কেলে .৫০ এর কম .০০ পয়েন্ট স্কেলে .০০ এর কমহলে তা গ্রহণযোগ্য হবে না। বিদেশ থেকে ডিগ্রি অর্জনের ক্ষেত্রে প্রকাশিত ফলাফল (শ্রেণি/বিভাগ/জিপিএ) এর সমতুল্যতা যাচাই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে। প্রধাননির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকিংপেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসহ প্রধান নির্বাহী কর্মকর্তারঅব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নীতিমালায় বলা হয়, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর অতিক্রান্ত হলে তিনি কোনো ফাইন্যান্স কোম্পানিরব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। প্রধাননির্বাহী কর্মকর্তা পদে নতুন নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হবে ৬২ বছর।

প্রধান নির্বাহী কর্মকর্তা বা এমডির নিয়োগের মেয়াদ হবে সাধারণভাবে তিন বছর, তবে তিনি পুনঃনিয়োগের যোগ্য হবেন। পুনঃনিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স যদি ৬৫ বছর অতিক্রান্ত হতে তিন বছরের কম কিন্তু অন্যূন এক বছর সময় থাকে তবে সেক্ষেত্রে উক্ত সময়ের জন্যও তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে যে মেয়াদের জন্যই প্রস্তাব করা হোক না কেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের পর তার উপযুক্ততা পরীক্ষান্তে যে মেয়াদের জন্য নিয়োগ সুপারিশ করা হবে সে মেয়াদের জন্য তাকে ফাইন্যান্স কোম্পানি নিয়োগ প্রদান করবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।