অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

সকালে সূচক আশা জাগিয়ে বিকালে পতনে রূপ নিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ,গত সপ্তাহে পরপর ২ দিনে ১২৭ সূচক বাড়াতে কিছুটা আতঙ্ক কেটেছিল বিনিয়োগকারীদের।তবে সেই আশা আজ আর স্থায়ী হয়নি।সকালে সূচক আশা জাগিয়ে বিকালে পতনে রূপ নিয়েছে।সপ্তাহের প্রথম দিনেই হতাশায় বিনিয়োগকারীরা।

আজ ডিএসইতে শেষ পর্যন্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আজ লেনদেনে অংশ নিয়েছে ৩৯৭ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৫ টির,দাম কমেছে ৩০৪ টির এবং দাম অপরিবর্তিত ছিল ২৮ টি কোম্পানির ।

আজ ডিএসইতে ৫৮০.৩৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।গতকাল লেনদেন হয়েছিল ৬,১০.০৮ কোটি টাকার ।আজ গতদিনের চেয়ে ২৯.৭৫ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স  ৪০.৫৪ পয়েন্ট কমে  ৫৯০১.১১ পয়েন্টে এসেছে।এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১২৮৫.০২ পয়েন্টে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ০৬.৬৬ পয়েন্ট কমে ২০৫১.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহের শুরুতে ব্যাপক পতনের পর,সপ্তাহের  শেষের ২ দিন সূচকের ইতিবাচকতায় বিনিয়োগকারীরা কিছুটা আশার আলো দেখতে পেয়েছিল। তবে সেই আশা আজ বেলা ১২ টার পরে আর ছিলনা। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ মার্চ) লেনদেন ভালো ভাবে শুরু করতে পারলেও, শেষটা পতন দিয়েই শেষ হলো আজকের লেনদেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।