গতকাল বুধবার (২৮শে ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, বিদেশি বিনিয়োগ ও প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে অফশোর ব্যাংকিং আইন-২০২৪ এর খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, এখন থেকে তফসিলি ব্যাংক থেকে অফশোর ব্যাংকের লাইসেন্স নিতে পারবে। যারা এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে অফশোর ব্যাংকিং এর অনুমোদন নিয়েছেন তাদের নতুন করে লাইসেন্স নিতে হবে না।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ব্যংকিং এ বিনিয়োগে থেকে যে মুনাফা হবে তাতে সরকার কোন শুল্ক আরোপ করবে না। অনাবাসি বা বিদেশিরা সরাসরি বিনিয়োগ বা টাকা রাখতে পারবে, তবে প্রবাসীরা দেশে অবস্থানরতদের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে সীমিত পরিসরে দেশে অফশোর ব্যাংকিং শুরু হয়। নিয়ম অনুযায়ী ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েনসহ পাঁচটি কারেন্সিতে অফশোর ব্যাংকিং এ লেনদেন করা যায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।