অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

হুতির হামলা এবার ইরানগামী কার্গো জাহাজে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানগামী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল সোমবার (১২ই ফেব্রুয়ারি) লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালিতে এ হামলা চালায় হুতিরা।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, জাহাজটির নাম ‘এমভি স্টার আইরিস’। ব্রাজিল থেকে খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল জাহাজটি। এসময় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা।

ন্যাটোভুক্ত দেশেও হামলা চালাতে রাশিয়াকে সমর্থন দেবেন ট্রাম্প!

হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এমভি স্টার আইরিসকে মার্কিন কার্গো জাহাজ হিসেবে উল্লেখ করেছে। তবে জাহাজ শনাক্তকারী সংস্থাগুলোর দাবি, গ্রিসের মালিকানাধীন জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ছিল।

হামলার বিষয়টি নিশ্চিত করে দ্য ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, ইয়েমেনের মাখা থেকে ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরাইল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকরা ইসরাইলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালাচ্ছে।

এদিকে হুতিদের এ হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।