জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন তিনি। সাথে আছেন তার দুই সন্তান ও তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
জানা যায়, নেপালে শুটিংয়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। নেপাল থেকে ফিরেই ঠান্ডাজনিত সমস্যার কারণে ১৭ই জানুয়ারি তিনি সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ
চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডাজনিত সমস্যা, প্রেশার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও তার দুই সন্তান। সেখান থেকেই স্বামীর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন মৌ।
সংবাদমাধ্যমকে মৌ বলেন, ‘আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা তার খোঁজ নিয়েছেন সকলকে ধন্যবাদ। জাহিদ হাসানের জন্য সবার কাছে দোয়া চাই।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।