অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়লো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৪শে জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্যজানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়এই সময়ের মধ্যে লাখ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। 

উল্লেখ্য, এইবার, দুই দফা সময় বাড়ানোর পর গত ১৮ই জানুয়ারি শেষ হয় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। কিন্তু হজ এজেন্সিগুলো নিবন্ধনের সময় আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে নিবন্ধনের জন্য আরও দিন সময় দিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ই জুন পবিত্র হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে ,২৭,১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০,১৯৮ জন এবং ,১৭,০০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাতে পারবেন।

কিন্তু, এখন পর্যন্ত ৫৩ হাজার ১৭৩ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হাজার ৮০২ জন বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩৭১ জন। সেই অনুযায়ী কোটার ৪২ শতাংশ হজযাত্রী নিবন্ধন করেছেন। এখনও ৭৪ হাজার ২৫ জন নিবন্ধন করেননি।  

সরকারিভাবে বছর হজে যেতে সাধারণ প্যাকেজে লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজে খরচ হবে লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজে খরচ হবে লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।