অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

শেয়ারবাজার সংশ্লিষ্ট ১৭ ব্যক্তি এমপি-মন্ত্রি – উপদেষ্টা, শেয়ারবাজারের উন্নয়নের আশা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন শেয়ারবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৭ ব্যক্তি । এদের মধ্যে নতুন মন্ত্রী সভায় মন্ত্রী হয়েছেন ৪ জন, ১ জন উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার, ট্রেক হোল্ডারসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিরা। উপদেষ্টা, মন্ত্রী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও শেয়ারবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ তাদের রয়েছে বহুমুখী ব্যবসায়িক অভিজ্ঞতা। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলেন এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রহমান, তিনি নতুন দায়িত্ব প্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, তিনি বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হচ্ছেন। মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু, তিনি বানিজ্য প্রতিমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন।

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের পরিচালক সাকিব আল হাসান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ কে আজাদ, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাসিম, আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী ও অগ্রণী ইন্সুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচএম ইব্রাহিম।

এছাড়াও নতুন মন্ত্রী সভায় শেয়ারবাজারে  তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন। তিনি বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দেশের আরও এক বড় শিল্প গ্রুপ সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ভাই, ফারুক খান বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন।

শেয়ারবাজার সংশ্লিষ্ট এই অভিজ্ঞতা সম্পন্ন ১৭ ব্যক্তি (এমপি, মন্ত্রি ও উপদেষ্টা) তারা আগামী দিনগুলোয় শেয়ারবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন এই আশা শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল মহলের।

উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি সারা দেশে একযোগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশনের দেয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।