অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

নতুন বছরে ব্যস্ত সূচি পার করবে টাইগাররা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ক্রিকেট ২০২৩ সাল বেশ ব্যস্ত সময় কাটিয়েছে। বছরের শেষটাও করেছে কিছু জয় নিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রথম জয়। নতুন বছরে সামনে অনেক বড় চ্যালেঞ্জ। এই বছরও ব্যস্ত সূচির অপেক্ষায় টাইগাররা।   

বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মধ্য দিয়ে। আগামী ১৯শে জানুয়ারি শুরু হবে প্রায় দেড় মাসের এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হতেই বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। মার্চে এসে তারা খেলবে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এপ্রিলে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসবে। এই সফরে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।

বাংলাদেশ ক্রিকেট দলে চলছে লুকোচুরি

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ঠা জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ২০ ওভারের এই লড়াই চলবে। এই টুর্নামেন্ট শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে কোথায় খেলাগুলো হবে সেটি এখনো নিশ্চিত হয়নি। এই সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা। সিরিজটির সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের বছরটা শেষ হতে যাচ্ছে দারুণ ভাবে ক্রিকেটে

আগস্টে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেট না খেললেও এই সফরে দুটি টেস্ট খেলবে দুই দল। সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ আবার ভারত সফরে যাবে। কোনও ওয়ানডে না খেললেও সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। অক্টোবরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে যাবে। নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যারিবীয়রা এই সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

সবমিলিয়ে নতুন বছরে দেশের বাইরে চারটি সফর করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিনটি ঘরের মাঠে। পাশাপাশি একটি বড় ইভেন্টও আছে- টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।