শরৎ জন্ম
অমিতো জীবন লিখিনা, কবিতাও না!
সর্বোচ্চ সংখ্যক বিচ্ছেদ ও নষ্ট জীবনের কষাঘাত,
আমার মহামায়ার কবিতা..
ঠিক যেমন আমি চাইনি অস্তিত্ব, অনাকাঙ্খিত জন্মজীবন,
যেমনটা ঠিক স্বাদে নয়, প্রেমে নয়, ভালোবাসায় নয়,
আশ্লেষে নয় কিংবা রেখাচিত্রে নয়,
অলস বেকার অপদার্থ সময়ের ভারে
বোধহীন প্রাণীর আদিম সঙ্গমে
এ যেন পৃথিবীর সমান বয়সী অনর্থক জন্মফল,
ঠিক শরৎ আকাশের মেঘের মতো অদ্ভুত খেয়ালী শৈল্পিক
বয়েই চলে…
তবুও তো কিছু থাকে!
কিছু কিছু অকৃত্রিম ভালোবাসায় ডাকে,
কে বলে পৌরাণিক ঈশ্বর বহুদূর?
‘শরৎ জন্ম’ কবিতাটি শুনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন ও দেখুন 👇
কবি টি এম মিলজার হোসেনের কবিতা ‘শরতের জলদস্যু’
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘হে কামুক’
কবি টি এম মিলজার হোসেনের কবিতা ‘বসুন্ধরা’
বুকের মধ্যখানে বাস করে ধানসিঁড়ি ও বনলতা!
প্রিয় প্রিয়তমা মেঘোমালাকে লেখা বিয়ে বর্ষে শরতাকাশের চিঠি: টি এম মিলজার হোসেন
কবি লিটন রাকিবের কবিতা ‘বিষাদের দিনে’
কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’
Shoroter Jolodossu শরতের জলদস্যু ভিডিও
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts