অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ইউরোপের অন্যতম নির্মাতা জ্যাকস ডেলরস মারা গেছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি ও ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৭শে ডিসেম্বর) সকালে প্যারিসে নিজ বাড়িতে মারা যান তিনি। ডেলরসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ডেলরসের মেয়ে মার্টিন অউব্রি জানিয়েছেন, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ডেলরসের  বয়স হয়েছিল ৯৮ বছর।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যাক ডেলরস।

১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেলরসকে একজন ‘ফরাসি রাষ্ট্রনায়ক’ এবং ‘ইউরোপের অনিঃশেষ কারিগর’ আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কর্ম ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা এবং তার স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো।’

ডেলরস ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী এবং এর পর একটানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন ‘মহান ফরাসি ও ইউরোপীয় ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায়  নিজের ছাপ রেখে গেছেন ডেলরস।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।