অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

পেট্রোবাংলার একশ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পেট্রোবাংলা দেশীয় গ্যাস অনুসন্ধানকে গুরুত্ব দিয়ে সরকারের ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে অবশেষে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সরকার ৪৬টি কূপ খনন করবে। এর মধ্যে ১৭টি কূপ খনন করার জন্য তিন কোম্পানি নির্বাচিত হয়েছে। এ ছাড়া পরিকল্পনায় গ্যাসের পাশাপাশি কয়লা উত্তোলনে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানানো হয়েছে।

সরকার নতুন করে দায়িত্ব নেওয়ার পর ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেয়। ইতিমধ্যে জ্বালানি বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেট্রোবাংলা ১০০ দিনের কর্মপরিকল্পনা জ্বালানি বিভাগে জমা দিয়েছে।

পরিকল্পনায় গ্যাস কূপ খনন প্রসঙ্গে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে সরকার ৪৬টি কূপ খনন করবে। এর মধ্যে ১৭টি কূপ খনন করার জন্য তিন কোম্পানি নির্বাচিত হয়েছে। আগামী ১০০ দিনের মধ্যে তারা গ্যাস কূপ খনন করার জন্য তিনটি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি করবে। এই তিনটি কোম্পানি হচ্ছে সিনোপ্যাক, গ্যাজপ্রম ও এরিয়েল। দেশে সাধারণত বাপেক্স বেশিরভাগ কূপ খনন করে।

কিন্তু সরকার দেশীয় জ্বালানির ওপর গুরুত্ব দেওয়ায় একসঙ্গে বেশি কূপ খনন করতে হচ্ছে। বাপেক্সের একার পক্ষে এই কূপ খনন করা সম্ভব হচ্ছে না। এ জন্য বিদেশী ঠিকাদারদের দিয়ে নতুন করে কূপ খনন করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা বলছে, ২০২৫ সালের মধ্যে মোট ৪৬টি কূপ খনন করা হবে। এর মধ্যে চারটি কূপ খনন করা হবে বেশি গভীরতায়। অর্থাৎ ডিপ ড্রিলিং। মাটির অনেক গভীরে হার্ড রক বা পাথর রয়েছে। এই পাথর ভেদ করে মাটির নিচে কী রয়েছে তা এখনো দেশে দেখা হয়নি। নতুন এই চারটি কূপ খনন করলে ওই স্তরে কী রয়েছে তা জানা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

কূপ খনন করা ছাড়াও বছরভিত্তিক কূপ খনন করা, আনুমানিক গ্যাস উত্তোলনের পরিমাণ, বিভিন্ন প্রকল্পের সম্ভাব্যতা জরিপ এবং ডিপিপি প্রণয়ন করার দিকে তারা নজর দেবে।

ভোলার পর এবার সিলেটের জকিগঞ্জ থেকেও সিএনজি করে গ্যাস আনার চিন্তা করা হচ্ছে। বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়ে বিশেষ আইন ২০১০ অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়।

প্রিপেইড মিটার প্রসঙ্গে পরিকল্পনায় বলা হয়, তিতাস গ্যাসের জন্য বিশ্ব ব্যাংকের মাধ্যমে ১১ লাখ, এডিবির সাড়ে ৬ লাখ, পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানির বিশ্ব  ব্যাংকের ১ লাখ ২৮ হাজার প্রিপেইড মিটার স্থাপনে পরামর্শক নিয়োগ দেওয়া হবে।

খনি সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, বড়পুকুরিয়ার সম্প্রসারিত অঞ্চল থেকে কয়লা তোলার বিষয়ে নীতিগত সম্মতি আদায় এবং মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।