অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ বড় লক্ষ্য দিয়েছে, প্রস্তুতি ম্যাচ সরাসরি দেখুন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নিউজিল্যান্ডের মাটিতে  বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য প্রস্তুতি ম্যাচ খেলছে । তবে ম্যাচটি সরাসরি দেখতে বেগ পেতে হচ্ছে ভক্তদের। খুব সহজেই প্রস্তুতি এই ম্যাচ দেখতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে।

আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। এ মুহূর্তে ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে রয়েছে কিউইরা।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে গ্রিন টিভির ওয়েবসাইটে। চাইলে এখানে এই লিংকে ক্লিক  সরাসরি দেখা যাবে প্রস্তুতি ম্যাচটি।

এ দিন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দেখা যায় এনামুল হক ও সৌম্য সরকারকে। দুজনে সেই জুটি থেকে করেন ৪৭ রান। এনামুল আউট হয়েছেন ২৬ বলে ৩৩ রান করে। এরপরে লিটন ও সৌম্য মিলে গড়েন ১০১ রানের জুটি। দলীয় ১৪৮ রানে ব্যক্তিগত ৫৯ করে সাজঘরে ফিরেছেন সৌম্য। সে সময়ে খুব দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।

তবে প্রান্ত আগলে রেখেছিলেন দলপতি লিটন দাস। তিনি দলীয় ২৫৪ রানে ব্যক্তিগত ৫৫ করে আউট হন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১ বল বাকি রেখেই অলআউট হয়ে যায়। সবমিলিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে দলটি ৩৩৫ রানের বড় লক্ষ্য দিয়েছে।

নিউজিল্যান্ড এখন ব্যাট করছে শেষ খবর পাও্যা পর্যন্ত নিউজিল্যান্ড ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।