প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন। আজ বুধবার (২৯শে নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রজ্ঞাপনগুলো গেজেট আকারে প্রকাশিত হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর ২০১০ সালের ২৫শে ফেব্রুয়ারি জয়কে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়। ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বাকি ৯৭ জন সদস্য। কমিটির এক নম্বর সদস্য করা হয় সজীব ওয়াজেদ জয়কে।
তিনি আওয়ামী লীগের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি উন্নয়নে জয় অগ্রণী ভূমিকা পালন করছেন। সজীব ওয়াজেদ জয় ২০১৪ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।